
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা উপজেলা বসুরহাট রোড়স্থ বাতেন ম্যানসন দ্বিতীয় তলায় সৈয়দা ইসরাত জাহান বিথী (২১) নামে এক কলেজ ছাত্রী গত শুক্রবার সন্ধায় গলায় উড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মামলার বিবরণ সূত্র জানায়, শুক্রবার সন্ধার পর মেয়েটি তার ভাই সাকের সরোয়ার এর রুমে দরজা বন্ধ করে গান শুনছিল। অনেকক্ষণ পরে তার সাড়াশব্দ না পেয়ে বাসায় থাকা মেয়েটির মা ও বোন বাসার মালিকরাসহ দরজা ভেঁঙ্গে দেখেন ফ্যানের সাথে ওড়না পেছানো অবস্থায় ঝুলে আছে বিথি। পরবর্তীতে থানায় অবহিত করা হলে মৃতদেহ উদ্বার করেন দাগনভূঞা থানার পুলিশ।
উল্লেখ্য, নোয়াখালী কোম্পানিগজ্ঞ থানার মুছাপুর গ্রাম আবদুজ জাহের এর (প্রবাসী) মেয়ে সৈয়দা ইসরাত জাহান বিথি দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজের ছাত্রী। তারা দীর্ঘবছর দাগনভূঞা উপজেলায় বাসা বাড়িতে ভাড়া থাকেন। দাগনভূঞা থানার তদন্ত ওসি পার্থ প্রতিম দেব জানান, প্রাথমিক ধারণামতে এটি আত্নহত্যার আলামত তবে ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান