হোম » প্রধান সংবাদ » ভৈরবে হত্যা মামলার মূল হোতা ৪ দিনের মধ্যে গ্রেফতার

ভৈরবে হত্যা মামলার মূল হোতা ৪ দিনের মধ্যে গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পাওয়ার হাউজ এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা (৬৫) নিহতের ঘটনায় জড়িত আসামী খোকন মিয়া’কে ভৈরবপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প। গ্রেফতারকৃত খোকন মিয়া পৌর শহরের ভৈরব পুর উত্তর পাড়ার গ্রামের মৃত চাঁন মিয়া ছেলে বলে জানা যায়।
উল্লেখ্য যে, গত ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে ভৈরব বাজার ডাইলপট্টি এলাকার মৃত নিদান চন্দ্র সাহার পুত্র নিতাই চন্দ্র সাহা সকালে মেঘনা নদীর পাড়ে ত্রি সেতু এলাকায় হাটতে গেলে পাওয়ার হাউজের নিকট গেলে  ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু বরণ করে। উক্ত ঘটনায় ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলামিন বাদী হয়ে গত ১৪ তারিখ শনিবার থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষীতে গত ১৫ ফেব্রুয়ারী সোমবার ভোর আনুমান ৩ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মার্ডার, ডাকাতি ও ছিনতাই মামলার আসামী জীবন ও সজল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
উক্ত ঘটনায় ভৈরব থানা পুলিশগত ১৫ ফেব্রুয়ারী সন্দেহ মূলক দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো- পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জীবন মিয়া (৩০) ও অপরজন একই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে সজল মিয়া (২৫)। গত ১৫ তারিখ সোমবার রাত পৌনে ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করে তাদের কে  বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।
র‍্যাব সূত্রে জানা যায় যে, গত ১৩  ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে সকাল অনুমান পৌনে সাত  ঘটিকায় ভৈরব থানাধীন পাওয়ার হাউজ এলাকায় নিতাই চন্দ্র সাহা হাটাহাটি করার সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার সামনে এসে হাজির হয় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবতীতে আহত অবস্থায় পথচারীদের সহয়তায় হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্ত ক্ষরনে আহত নিতাই মৃত্যু বরণ করে। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-২৪। মামলা দায়েরের পরপরই উক্ত হত্যাকারীদের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়।
এরই প্রেক্ষিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ খোকন মিয়া ১৬ ফেব্রুয়ারী রাত অনুমান এক ঘটিকায় ভৈরবপুর উত্তরপাড়া এলাকা হতে গ্রেফতার করে। র‍্যাব আরো জানায় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত আরো কোন আসামী থাকলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ধৃত আসামীকে ভৈরব থানায় হস্থান্তর করা হয়েছে। এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প নিতাই চন্দ্র সাহা হত্যা মামলার আসামী খোকন কে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!