হোম » প্রধান সংবাদ » নাটোরের এনএস কলেজ মিলনায়তনের পাশ থেকে ১২ জন মাদকসেবী গ্রেফতার

নাটোরের এনএস কলেজ মিলনায়তনের পাশ থেকে ১২ জন মাদকসেবী গ্রেফতার

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে চোলাইমমদ ও শুকনো গাজা ও মাদক সেবনের উপকরণ সহ ১২ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাত গত রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত এনএস সারকারী কলেজ মিলনায়তনের পশ্চিম/দক্ষিন কোণে মেহগনি বাগানের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায় সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ এর একটি অপারেশন দল সোমবার রাতে ওই অভিযান চালায়। এসময় একটি সবুজ রংয়ের প্লাষ্টিকের সেভেন আপ বোতল ভর্তি চোলাই মদ ২ (দুই) লিটার ও একটি সাদা কাগজে মোড়ানো ২ গ্রাম শুকনা গাঁজা ০২ এবং মাদক সেবনের উপকরণ সহ ১২ জনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাইদুল ইসলাম (৩৫), পিতা- মোহাম্মদ আলী, সাং-লোটাবাড়িয়া মাস্তান মোড় ২। মোঃ আয়নাল হক (৩৭), পিতা- মোঃ মজনু মৃধা, ৩। মোঃ হাবিব (১৮), পিতা- মোঃ আনোয়ার হোসেন, উভয় সাং- পূর্ব হাগুড়িয়া, ৪। মোঃ মফিজ উদ্দিন (৫৮), পিতা- মৃত মওলা বক্স, সাং-বড় হরিশপুর (চেয়ারম্যানপাড়া) ৫। মোঃ দুলাল সাধু (৪৭) পিতা- মোঃ ছমির গাজী, সাং-আগদীঘা কাটাখালি, ৬। মোঃ টুটুল হোসেন (১৯) পিতা- মৃত রহিদুল ইসলাম, । মোঃ জনি হোসেন (২৪), পিতা- মোঃ মকবুল হোসেন,

উভয় সাং- বনবেলঘড়িয়া মধ্যপাড়া, ৮। মোঃ রায়হান(২৫), পিতা- মোঃ সাইদুল ইসলাম , সাং- উত্তর পটুয়াপাড়া ঝাউতলা, ৯। শ্রী গৌর দাশ (৫৫), পিতা-মৃত বীরেন দাশ, সাং- কাপুড়িয়া পট্টি, ১০। শ্রী সুশান্ত মন্ডল (২৩), পিতা- শ্রী কুশা মন্ডল, সাং- উত্তর পটুয়াপাড়া (ডোমপাড়া মোড়), ১১। শ্রী নির্মল নুনিয়া (২৪) পিতা-জগন্নাথ নুনিয়া সাং-তেবাড়িয়া উত্তর পাড়া, ১২। মোঃ রুবেল হোসেন (২৪) পিতা- মোঃ ওয়াহেদ ড্রাইভার, সাং বনবেলঘড়িয়া ভুমি অফিস, সর্ব থানা ও জেলা-নাটোর । এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!