
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে অবৈধভাবে ফসলী জমি কেটে বালি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রয়ের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এই আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত বদনপুর গ্রামের মাঠে অভিযান চালান। এ সময় সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির বালি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রয়ের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দামুড়হুদার বদনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে তারেক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী সহ দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল