
নিজস্ব প্রতিবেদক : হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে একাধিকবার ছাত্র পুরস্কার পাওয়াই ২০২১সালে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সম্মাননা স্মারক পুরস্কার পেয়েছে, চিব্বাড়ি বায়তুশশরফ শাহ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ ক্বারি শহিদুল মোস্তফা সাহেব। ৬ই ফেবু্রুয়ারী বিকাল চট্টগ্রামস্থ বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালায়ে অনুষ্ঠিত হয়,
এতে উপস্থিত ছিলেন সভাপতি হাফেজ ক্বারি মাওঃ আব্দুর রশিদ সাহেব সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাফেজ ও ক্বারীগণ । ক্বারি আব্দুর রশিদ ইন্টারন্যাশনাল কুরআন শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি । এদিকে চিব্বাড়ি বায়তুশশরফ শাহ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ ক্বারি শহিদুল মোস্তফা সম্মাননা পেয়ে মহান আল্লার কাছে শুকরিয়া জানান,এবং এই কৃতিত্বের জন্য চিব্বাড়ি বাইতুশশরফ শাহ জব্বারিয়া হাফেজ খানা ও এতিমখানা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য