
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বিশেষায়িত হাসপাতাল ট্রমা সেন্টারে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনুষ্ঠানিক উদ্বোধনীর মাধ্যমে প্রয়োগ করা শুরু হয়েছে। আজ ৭ ফেব্রুয়ারী রবিবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় করোনার ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন করা হয়। ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে ২২ জন কে প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ৯৫০০ টি (ডোজ) ভ্যাকসিন এসে পৌঁছলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোরশেদ আলম এর দ্বায়িত্বে এগুলো বুঝে নেন। ভৈরবের বিশেষায়িত হাসপাতাল ট্রমা সেন্টারকে ভ্যাকসিন দেয়ার জন্য প্রস্তত করা হয়েছে। ৯৫০০ টি (ডোজ) ভ্যাকসিন ৪ হাজার লোককে দেয়া হবে। ৫৫ বছর উর্ধ্ব যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরকেই কেবল ভ্যাকসিন প্রয়োগ করা হবে। দুই বারে দুই (ডোজ) ভ্যাকসিন নিতে হবে। প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, পৌর মেয়র এ্যাড. ফকরুল আলম আক্কাছ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, কিশোরগঞ্জ জেলার প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ সোলায়মান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান যারা রেজিষ্ট্রেশন করেছে তাদের কে আজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। তাছাড়া ৫৫ বছর উর্ধ্ব যারা আগে রেজিষ্ট্রেশন করবে তাদেরকে আগে প্রদান করা হবে। ভৈরবে দুই ধাপে আপতত ৪ হাজার জন লোক কে ভ্যাকসিন প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, বিশ্বে বহু দেশে এখনো ভ্যাকসিন পৌছেনি। কিন্তু বাংলাদেশে একযোগে প্রতিটি উপজেলায় ন্যায় ভৈরবেও করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সেজন্য মাননীয় সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সাংসদ নাজমুল হাসান মহোদয়ের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩