
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বুধবার ১১ টায় মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে অত্র মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক ও বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত (পুন:নির্বাচিত) মেয়র তৌহিদুর রহমান মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমানের নেতৃত্বে মেয়রকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহাস্থান মাজার মসজিদের হিসাব রক্ষক ওবায়দুর রহমান, সহকারী পেশ ইমাম হাফেজ আব্দুল হামিদ, লাইব্রেরিয়ান আনোয়ারুল ইসলাম রানা, খেদমতগার নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম কেটু, ডাক্তার সহকারী শাহাবুদ্দিন, ভান্ডার রক্ষক রানা মিয়া, অফিস সহায়ক এনামুল হক প্রমুখ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া