
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালুকরণ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। বুধবার (৩ ফেব্রæয়ারী) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হচ্ছে। রেঞ্জ ডিআইজির উদ্যোগে রাজশাহী রেঞ্জের ৮টি জেলায় একযোগে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হচ্ছে।
এ লক্ষ্যে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ইউ ক্যাশ কর্তৃপক্ষ এবং প্রামীণফোনের সাথে গত ২১ জানুয়ারী ২০২১ইং তারিখে জেলা পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি আরো বলেন, আগামী ৭ ফেব্র“য়ারী রবিবার রাজশাহী রেঞ্জের ৮টি জেলায় একযোগে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের উদ্বোধন করা হবে। সনাতন পদ্ধতিতে সড়ক মহাসড়কে আইন ভঙ্গের কারণে রুজুকৃত মামলা নিস্পত্তির জন্য গাড়ি ও চালকের বিরুদ্ধে শাস্তি স্বরুপ আইনদ্বারা নির্ধারিত জরিমানার অর্থ জমাদানের জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো।
ব্যাংকের অর্থ জমাদানের পর ট্রাফিক অফিসে প্রমাণাদি দেখিয়ে জব্দকৃত কাগজপত্র ও গাড়ি নিতে হতো। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দূর-দূরান্ত থেকে আগত গাড়ীর মালিক এবং চালকগণ দূর্ভোগে পড়তে হতো। এ পরিস্থিতিতে ট্রাফিক বিভাগে কিছু অনিয়ম করার সুযোগ তৈরী হতো। ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম কার্যক্রর হওয়ার পর মামলার পক্ষগুলি ঘটনাস্থল হতে তৎক্ষণাৎ অথবা পরবর্তীতে বাংলাদেশের যে কোন স্থান থেকে জরিমানার অর্থ ইউ ক্যামের মাধ্যমে জমা দিয়ে মামলা নিস্পত্তি করতে পারবেন।
এতে ছুটির দিনগুলোতে তাদের অসুবিধায় পরতে হবে না। অর্থ ও সময়ের সাশ্রয় হবে। এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শারাফত আলী, টি আই আব্দুল কাদের খান, ক্রাইম শাখার জেড জেড তাজুল হুদা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ম্যানেজার মাহবুবুর আলম, প্রামীণফোনের ম্যানেজার দেওয়ান আবু সাইদসহ সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া