
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা পৌরসভায় ৩নং ওয়ার্ড ৪ বছর বয়সের এক শিশুকে যৌন পীড়ন মামলায় আবদুল হালিম (৬৫) নামে এক বৃদ্ধকে গত সোমবার দিবাগত রাতে গ্রেফতার করছে পুলিশ। অভিযুক্ত আবদুল হালিম সোনাগাজী উপজেলার চর লক্ষিগঞ্জ গ্রামের মৃত লকিয়ত উল্যার ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভা ইযারপুরে লাম টাওয়ারে কেয়ার টেকার হিসেবে কাজ করতেন।
মামলার বিবরন ও থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটি লাম টাওয়ারের সামনে খেলাধুলা করছিল। এমন সময় ঔই বৃদ্ধ শিশুটিকে ডেকে এনে চেয়ারে বসায় ও হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ কাতর স্থানে যৌন নিপীড়ন করেন। পরবর্তী তে জানালা দিয়ে শিশুটির আত্নীয় বিষযটি দেখতে পায় এবং তার মাকে জানান। শিশুটির মা বাবা রবিবার রাতে থানাকে বিষযটি অবহিত করলে তদন্ত সাপেক্ষ তাৎক্ষণিক আবদুল হালিমকে গ্রেফতার করেন। ৪ জানুয়ারি সোমবার শিশুর মা শাহনাজ বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরিক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামীকে যৌন নিপীড়ন মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান