হোম » প্রধান সংবাদ » ডোমারে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডোমারে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলীম জুট মিল প্রাঙ্গন হতে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

 

এমসয় পৌর আ.লীগের সম্পাদক ময়নুল হক, জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন, বোড়াগাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন, সোনারায় ইউনিয়ন আ.লীগের সভাপতি সহিদ আহমেদ শান্তু, সম্পাদক ফিরোজ চৌধুরী, কৃষকলীগের সভাপতি হাবিবুর রহমান দুলাল, জোড়াবাড়ী ইউনিয়ন আ.লীগের সম্পাদক এহতেশামুল হক, বামুনীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!