হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার,২ জনকে গ্রেফতার করেছে পুলিশ !!

বগুড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার,২ জনকে গ্রেফতার করেছে পুলিশ !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় চোরাই মোটর সাইকেলসহ তাজুল ইসলাম তাজু (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গতকাল সাজার পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি জানান।
গ্রেপ্তার তাজুল ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর এলাকার বাবলু মিয়ার ছেলে। পুলিশ বলছে তাজুল আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সদস্য এবং সম্প্রতি গ্রেপ্তার লুৎফর ডাকাতের সঙ্গী। উপজেলার শিঙ্গাপুকুর দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আরেক অভিযানে রাব্বী মিয়া (৩২) নামে তিন মাসের সিজিআর সাজার আসামী গ্রেপ্তার হন। তিনি সোনাতলা উপজেলার চমরগাছা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
রাব্বী ওসি রেজাউল করিম জানান, তাজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ধারা ৪১৩/৩৪ পেনাল কোডে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। রাব্বীকেও আদালতে পাঠানো হয়েছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!