
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে টিনের ঘর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রতিবেশী হযোর বাড়ির টিনের ঘর সরাতে যায় হতাহতরা। এসময় টিনের আঘাতে বিদ্যুতের তার ছিড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যান এবং অপর চারজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শেরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহীদুল ইসলাম জানান, নিহত কামাল হোসেনের বাড়ি বরিশাল। একারণে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার