
মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তা বিশ্বরোডে অবাধে গড়ে উঠেছে পাগলু ও অটোস্ট্যান্ড প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিন বিকেলে বালিয়াডাঙ্গী চৌরাস্তার মেইন রোডে অটো ও পাগলু স্ট্যান্ডে লোক সমাগমের কারণে দূরপাল্লার যানবাহন সহ বিপাকে পড়েছেন সাধারণ পথচারীরা।চৌরাস্তায় ট্রাফিক না থাকায় জনদুর্ভোগ বাড়ছে ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গা থেকে আসা পথচারীদের মাঝে। অন্যদিকে উপজেলার লাহিড়ীতে সাপ্তাহিক হাট শুক্রবার ও সোমবার হওয়ায় সেদিনের দুর্ভোগের যেন শেষই নেই ৷
মাহাবুব আলম সহ কয়েকজন ব্যবসায়ী জানান, আমাদের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ট্রাফিক না থাকায় প্রতিদিন বিকালে পাগলু ও অটো রিকশা ভীড় জমানোর কারণে অনেক সময় দেখা যায় ২০ থেকে ২৫ মিনিট চৌরাস্তায় জ্যাম লেগে থাকে। এর দ্রুত সমাধান চান বলে তারা জানান। এছাড়াও পথচারী আঃ কাদের সহ কয়েকজন জানান, বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ট্রাফিক না থাকায় চার দিক থেকে আসা যানবাহন এবং পাগলু ও অটো স্ট্যান্ড রাস্তার উপর করায় আমরা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছি।এ ব্যাপারে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, চোরাস্তায় ট্রাফিক পুলিশ দেওয়া হবে, কবে দেওয়া হবে সে বিষয়ে আমাদের প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করছি ৷ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবাযের হোসেন জানান, আমরা ইতিমধ্যে সকলকে সতর্ক করে দিয়েছি, সেখানে গ্রাম পুলিশ ও নিরাপত্তা কর্মী রাখা হয়েছে এবং সেখানে গিয়ে আমি নিজে ওদের সাথে কথা বলছি ৷ তবে বিষয়টি নিরসনে কাজ করা হচ্ছে ৷

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা