
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ শুক্রবার (২৫ডিসেম্বর) রাতে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী মধ্যেপাড়া তরুণ সংঘের উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোকুল ইউপির ৩নং ওর্য়াড সদস্য ছালামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম টিটু,উজ্জল হোসেন, বকুল মিয়া, আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, শাহিন মিয়া, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব। তরুণ সংঘের রতন আলী, সিয়াম হোসেন, সবুজ হোসেন, মিনহাজ আলী, শাওন হোসেন, জনি মিয়া, জাহিরুল ইসলাম সুমন প্রমূখ।
খেলায় এরুলিয়া একতা সংঘকে হারিয়ে সরলপুর মধ্যে পাড়া একতা সংঘ জয়লাভ করে। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে একটি ছাগল (খাঁসি) ও রানার্স আপ দলের হাতে একটি রাজহাঁস তুলে দেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা