
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের গোশালা রোডস্থ উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে রহমান স্মৃতি গণগ্রন্থাগারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সভাপতি তৌহিদুল ইসলাম লিটন। বক্তব্য রাখেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টামন্ডলীর সদস্য, কবি ও নাট্যকার মাখন লাল দাস,
কবি ও সাহিত্যিক জামাল হোসেন, সহসাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুদ রানা রাশেদ, উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিশিষ্ট সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এ সময় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা