
মিজানুর রহমানঃ সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদেরকে অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে “আইএসপিপি-যত্ন” প্রকল্পের আওতায় ১২০৩ জন উপকারভোগী মায়ের মাঝে যত্ন ভাতার নগদ ১ কোটি ৭ লক্ষ টাকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহানা ফেরদৌসি সিমা, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলন সরকার প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান