
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে হৃতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মাড়মীতে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাঠাগারের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা
সভাপতি আশরাফুজ্জামান মন্#ি৩৯;র সভাপতিত্বে অনুষ্ঠানে হৃতদরিদ্রদের মাঝে কম্বল তুলে দেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার। এসময় প্রভাষক আমজাদ হোসেন,
সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, আতাইলশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বাকি, হুমায়ন কবির খান পলাশ, আজম খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পাঠাগারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সমাজের বিত্তবানদের এসকল কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান