
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ালীগের মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও বিএনপির মনোনীত প্রার্থী মো. সাইদুর রহমান বাচ্চুসহ উভয় দলের কাউন্সিলর প্রার্থীরা পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আজিজার রহমানের নিকট এ মনোয়ন পত্র জমা দেন প্রার্থীরা। মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার (নৌকা) মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, প্রবীন রাজনীতিবীদ আনোয়ার হোসেন রতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইসহাক আলী, বিমল কুমার দাস, আব্দুল বারি সেখ, আব্দুল বারি তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক,
শামসুজ্জামান আলো, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সিরাজগঞ্জ পৌরসভার প্যানের মেয়র-৩ রোমানা রেশমাসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
মো. সাইদুর রহমান বাচ্চু (ধানের শীষ) মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান রানা, এ্যাডঃ রুহুল আমিন বাবু, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। আজ ২০-১২-২০২০ ইং তারিখে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া