হোম » প্রধান সংবাদ » পেকুয়ায় নাথ পাড়া সমাজ উন্নয়ন কমিটির কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগ

পেকুয়ায় নাথ পাড়া সমাজ উন্নয়ন কমিটির কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগ

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় নাথ পাড়া সমাজ উন্নয়ন কমিটির কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।  গতকাল দিবাগত রাত ৩টার দিকে বারবাকিয়া ইউপির নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।  বারবাকিয়া নাথ পাড়া সমাজ উন্নয়ন কমাটির সহসভাপতি পেঠান চন্দ্র নাথের ছেলে সুকুমার নাথ থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, নাথ পাড়ায় সমাজ উন্নয়ন কমিটির নির্বাচনের পর থেকে নির্বাচন বানচাল ও কার্যালয়টি দখল করার জন্য চক্রান্ত করে আসছিল একই পাড়ার বাসিন্দা মৃত নিকুঞ্জ কুমারের ছেলে আশুতোষ নাথ, মৃত সুধাংশু কুমার নাথের ছেলে সজল দেব নাথ,
মৃত সতীশ কুমার নাথের ছেলে অনিল কান্তি নাথ, মৃত গোবিন্দ কুমার নাথের ছেলে মনোহরি নাথ, মৃত নিকুঞ্জ কুমার নাথের ছেলে দিপক কান্তি নাথ ও মৃত অপূর্ব কুমার নাথের সুনীল কান্তি নাথসহ সংঘবদ্ধ আরো কয়েকজন। সেই সূত্র ধরে গতকাল রাত ৩ টার দিকে উল্লেখিত বিবাদীরা কার্যালয়টি পুড়িয়ে দেয়ার জন্য কেরোসিনের আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এ সময় নাথ পাড়া সমাজ কমিটির কার্যালয় আগুনে অর্ধেক পুড়ে ছাই হয়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পায় বিবাদীরা পালিয়ে যাচ্ছেন। ওই এগিয়ে আসা লোকজন  পুড়ে যাওয়া কার্যালয়ের বাকি অংশ থেকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ২০হাজার টাকার মত ক্ষতি হয়। লিখিত অভিযোগটি পেকুয়া থানার এসআই এটিএম আশরাফুল হক তদন্ত করছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!