
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক গত ১৩ ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা , কুসুম্বী ইউনিয়নের আমন, টুনিপাড়া, গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া, শাহ বন্দেগী ইউনিয়নের ঘুটু বটতলা ,উচরং এর বিভিন্ন স্থানে ফসলি জমি রক্ষায় ও অবৈধভাবে মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে পঞ্চাশ হাজার ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন স্থান থেকে ৫ (পাঁচটি) খননযন্ত্র জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান