
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের বিলের ঘাটলা থেকে সুজন মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। আজ ১৩ ডিসেম্বর রবিবার সকালে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজন মিয়া একই ইউনিয়নের কান্দি পাড়া গ্রামের সাজিদ মিয়া পুত্র বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায় যে সুজন মিয়া পেশায় একজন অটোচালক (বিভাটেক) ছিল। প্রতিদিন সে ৩/৪ জন লোক নিয়ে সকাল সাড়ে আট ঘটিকায় কাজে নিয়ে যেত কিন্তু আজ রবিবার ফজর নামাজের সময় তাকে ফোন করে ৩/৪ জন লোক ভাড়ার কথা বলে নিয়ে যায়। কিন্তু সকাল আটটার পর পরিবারের লোকজন জানতে পারে যে সুজনের লাশ শিমুলকান্দি রোডে মধ্যেরচর বিলের ঘাটলার নিচে পড়ে আছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ভৈরব থানা পুলিশ।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন জানান এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে একটি লাশ উদ্ধার করে লাশটি সনাক্ত করতে সক্ষম হই। পরে নিহতের লাশ থানায় এনে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের ভাষ্য মতে জানা যায় ভোর বেলা কয়েকজন লোক তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত