হোম » প্রধান সংবাদ » রাণীশংকৈলে উপজেলা প্রসাশনের প্রতিবাদ সভা

রাণীশংকৈলে উপজেলা প্রসাশনের প্রতিবাদ সভা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সভা করেছেন রাণীশংকৈল উপজেলা প্রসাশন । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমের সামনে শনিবার এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবীর স্টিভ্#৩৯;র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,

 

 

পঃপঃ কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার প্রমুখ। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!