হোম » প্রধান সংবাদ » জীবননগরে  জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন করেছে সরকারি কর্মচারীরা।

জীবননগরে  জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন করেছে সরকারি কর্মচারীরা।

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগরে  জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন করেছে সরকারি কর্মচারীরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীর এ মানব বন্ধন কর্মসূচি পালন করে।

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’’ এই স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের নেতৃত্বে প্রতিবাদ ও মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার সিংহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, উপজেলা প:প: কর্মকর্তা ডা: মাহমুদা খাতুন,

উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেস চন্দ্র পাল, সমাবায় অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাবেশে বক্তারা জাতির জনকক বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা ও ভাংচুরের ঘটনায় দোষেীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!