হোম » প্রধান সংবাদ » দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ  একজন নারী  মাদক ব্যাবসায়ি আটক 

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ  একজন নারী  মাদক ব্যাবসায়ি আটক 

মো :তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার দর্শনা থানা পুলিশ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে  একজন নারী  মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
দর্শনা থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে  বৃহস্পতিবার ১০ ডিসেম্বর  রাত সাড়ে ৯ টার সময়    দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার  অফিসার এস আই সাইফুল ইসলাম ও
 এ এস আই মহিউদ্দিন,
এ এস আই আনোয়ারুল সঙ্গীয় পুলিশ  ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ঈশ্বর চন্দ্রপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন ঈশ্বর চন্দ্রপুর গ্রামে মৃতঃ সাইদুর রহমানের স্ত্রী মোছাঃ কাকলি (২৮) কে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামির বাড়ির উঠানের উপর ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য  আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে  জানিয়েছেন দর্শনা থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মাহাব্বুর রহমান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!