হোম » সারাদেশ » শ্রীপুরে  শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুরে  শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাহাত (১৩) নামের এক শিশু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।  বৃহস্পতিবার(১০ ডিসেম্বর)  সকালে শ্রীপুর উপজেলার  গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত (১৩) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখালী ইমরান হোসেন সাগরের ছেলে।সে পরিবারের সাথে  গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের ছানুমিয়ার বাড়ীতে ভাড়া থাকতো।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর ভট্টাচার্য  জানান,আজ সকালে রাহাত নামের এক শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে  লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর  শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাস পাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!