
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ভালুকায় নিজ উদ্যোগে জনগনের সেবায় রাস্তা মেরামত করে দিলেন আনোয়ার কাজল। ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক,রাজৈ ইউনিয়ন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি আনোয়ার কাজল তালুকদার নিজস্ব উদ্যোগে রাজৈ ইউনিয়ন থেকে বিরুনিয়া বাজারের মূল সড়কের বেহাল অবস্থার মেরামত করে জনগণের চলাচলের সুবিধা করে দেন।আনোয়ার কাজল তালুকদার অসহায় মানুষের সেবা এবং সমাজের নানামূখি উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডে অবদান সহ মানুষের বিপদে-আপদে যতটুকু সম্ভব পারছেন মানুষের সেবা করে যাচ্ছেন এবং জাতির ক্লান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবিলায় রাজৈ ইউনিয়নের গ্রাম,ওয়ার্ডে পর্যায়ে সচেতনতার পরামর্শ,সহযোগিতা এবং মাদক,বাল্যবিবাহ নিরোধে নিরলস ভাবে কাজ করে আসছেন।সেই ধারাবাহিকতায় সকলের কাছে দোয়া চেয়েছেন আনোয়ার কাজল তালুকদার চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে জনগনের সেবা ও অসহায়,দরিদ্র,মানুষের পাশে থেকে রাজা ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলার দৃঢ় প্রত্তয়ে কাজ করে যাচ্ছেন

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী