
আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ নির্ধারিত সময়ের অতিরিক্ত ১০ মাস প্রকল্পের সময় চলে গেলেও হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত নির্মাণাধীন ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ হয়নি।এ কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হলটি নির্মাণ প্রকল্পের আহ্বান করলে কাজ পায় এম/ এস. এমবি এলএস-জেভি নামের একটি প্রতিষ্ঠান। প্রকল্পটি শেষ করতে তাদের ৫ মাস ২ দিন সময় বেধে দেওয়া হয়।কিন্তু ১৫ মাস অতিবাহিত হলেও প্রকল্পের কাল শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,৬ তলা বিশিষ্ট ভবনের পেছনের দিকে ৫ তলা,পার্শবর্তী একদিকে ৪ ও অন্যদিকে ৩ তলা এবং সামনের দিকে ১ তল পর্যন্ত ছাদ ঢালাই করতে পেরেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। যে পরিমাণ শ্রমিক দরকার তার বিপরীতে হাতেগোনা কয়েকজন শ্রমিক দিয়ে চলছে প্রকল্পের কাজ।
শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের সুষ্ঠ তদারকির অভাবে এবং অদক্ষ জনবল আর স্বল্প পরিমাণে শ্রমিক দিয়ে কাজ করানোর কারণে প্রকল্পের অগ্রগতি হচ্ছে না এবং কয়েক ধাপে সময় বৃদ্ধি করেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি।
এব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রোজেক্ট প্রকৌশলী মোবারাক হোসেন বলেন,আমরা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি।কারণ পাইলিং করার সময় অতিরিক্ত পানি আসায় আবার মাটির ভরবহন ক্ষমতা পরীক্ষা করতে হয়।আবার করোনার জন্য কিছু সময় কাজ বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম বলেন,পাইলিং,অতিবৃষটি ও করোনার জন্য বিভিন্ন সময় কাজ বন্ধ থাকায় ৩য় মেয়াদে সময় বৃদ্ধি করা হয়েছে।তবে আমরা নিয়মিত তদারকি করে যাচ্ছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল হক জানান,বিভিন্ন সমস্যার জন্য নিদিষ্ট মেয়াদে নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানতি।তবে সর্বোপরি এখন আমাদের লক্ষ্য হল যে কোনো উপায়ে কাজ শেষ করা।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী