
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক নারীকে(১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে তৌহিদুল হাসান রাকিব (২৫) নামের এক যুবক ধর্ষণ করে, ধর্ষণের চিত্র ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত তৌহিদুল হাসান রাকিব শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে। সে গত ৫ ডিসেম্বর সকালে তার ফেসবুকে ঐ নারীর সাথে মেলামেশার ভিডিও আপলোড করে।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, ঐ যুবতী এবং তৌহিদুল হাসান রাকিবের বাড়ি একই এলাকায় হওয়ার সুবাদে তাদের মধ্যে গত চার বছর যাবত একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ১৮ আগস্ট বিকেলে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া কটন মিলের পূর্ব পাশে জৈনেক সজল মাস্টারের বোন শিরিনের ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে।
এরপর ঐ নারী রাকিবকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন টালবাহানা এবং ফেসবুকে তাদের মেলামেশার ভিডিও আপলোড করবে বলে হুমকি প্রদান করে। গত ৫ ডিসেম্বর ঐ যুবতীকে ফোন করে দেখা করার কথা বললে যুবতী রাকিবের সাথে দেখা করতে রাজি হয়নি। কিছুক্ষণ পর রাকিব ঐ যুবতীকে ফোন করে জানায় যে সে তাদের মেলামেশার ভিডিও Tohidul Hasan Rakib নামের আইডিতে ছেড়েছে।এরপর ঐ যুবতী বিকেলে তৌহিদের বাড়ীতে গিয়ে বিবাহ করার কথা বললে রাকিব ক্ষিপ্ত হয়ে আমাকে খুন জখমের হুমকি প্রদান করে।
রাকিব আরো বলে আমি যদি থানা পুলিশ এবং আইনের আশ্রয় নেই তাহলে আমাকে মেরে গুম করে ফেলবে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক(তদন্ত) মনিরুজ্জামান খান জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল