
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই স্বপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৪ ডিসেম্বর রাত্রি সাড়ে ৯ টায় মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে উপজেলার শংকরপুর সাহেব পাড়া গ্রামের জবেদ আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ বাবু (২৫) কে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৩ শত ৮০ টাকাসহ তাকে গ্রেফতার করেন পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ বাবুর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৫ ডিসেম্বর সকালে কোর্টে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান