হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ২নং রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে শহরের ২নং রেল গেট এলাকার মনির রেস্তোরা সংলগ্ন এলাকার বটগাছের সামনে এ ঘটনাটি ঘটে। মৃত তরুণের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ২০ বছরের মতো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর ১ টার পর ঢাকা থেকে ট্রেনটি নারায়ণগঞ্জে আসার সময় ২নং রেল গেটের সামনে আসার সাথে সাথেই ট্রেনের নিচে ঝাঁপ দেয় যুবক। সেখান থেকে তার ক্ষত বিক্ষত দেহটি ফকিরতলা মসজিদের সামনে গেলে দ্বি-খন্ডিত হয়ে রেল লাইনের দুই পাশে পড়ে থাকে। এ বিষয়ে রেলওয়ে ফাড়ির ইনচার্জ (এসআই) মোখলেছুর রহমান বলেন, যতটুকু জানতে পেরেছি ছেলেটি চলন্ত ট্রেনের উপর দিয়ে যাওয়ার সময় দুই বগির মাঝখানে পড়ে গিয়ে নিহত হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!