হোম » প্রধান সংবাদ » চাটখিলে মেয়র প্রার্থী বেলায়েত হোসেনের মাস্ক বিতরন

চাটখিলে মেয়র প্রার্থী বেলায়েত হোসেনের মাস্ক বিতরন

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : চাটখিল পৌর এলাকায় প্রায় ৫ হাজার মাস্ক জনতার মধ্যে করোনা প্রতিরোধ সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরন করেছেন চাটখিল পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের  জনপ্রিয়  মনোনয়ন প্রতাশী উপজেলা যুবলীগ আহবায়ক বেলায়েত হোসেন।
আজ মঙ্গলবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মাস্ক বিতরন করা হয়।
বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় এই মাস্ক বিতরন করা হয়। এ সময় বেলায়েত হোসেনের সাথে ছিলেন, রাজিব হোসেন রাজু, এইচ এম ফারুক, স্বপন পাটোয়ারী, যুবরাজ তফদার, তুষার গাজী, আশিক তফাদার, মোঃ মোহন, নাদিম মাহমুদ প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!