
শেরপুর প্রতিনিধিঃ মহান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি করোনা থেকে সুস্থতা লাভ করায় শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর সকালে শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শেরপুর জেলা মৎস্যজীবী লীগ ও তাতীঁলীগ এর আয়োজনে তাতী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার সঞ্চালনায় এ শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধার মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, হুইপ কন্যা ডা.শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ জেলা আওয়ামীলীগ, মৎস্যজীবী লীগ ও তাতীঁ লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২