
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার প্রশিকা আবাদপুকুর উন্নয়ন এলাকার আয়োজনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে প্রধান আলোচক
হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিকা কেন্দ্রীয় অফিসের নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক সহযোগী সমন্বয়কারী আব্দুস সালাম।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রশিকা নওগাঁ জোনের জোনাল ম্যানেজার জসিম উদ্দীন, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছালে মো: ইমামুন্নাছ, প্রশিকা আবাদপুকুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক জেকের আলী সহ আরো অনেকেই। সভায় এলাকার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান