
শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগতা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রাফিউল আলম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে ২৪ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ধসঢ়; সারোয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবাগত সদর থানার অফিসার ইনচার্জ
মাহফুজার রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাহিদুর রহমান, সাহিত্যিক ও প্রবীন সাংবাদিক আবু জাফর সাবু, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মো: খালেদ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিঞা, এনজিও প্রতিনিধি মো: আব্দুস সালাম, কামারজানী ইউপি চেয়ারম্যান মো: আব্দুস সালাম জাকির প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিছুর রহমান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা