
মো:রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদ্রাসা মোড় রব্বুর সারের গোডাউনের সামনে ৯৫ পিচ ইয়াবাসহ নুরুল আলম এলাইচ লিটু(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডোমার থানা পুলিশ। লিটু কিছুদিন ধরে উপজেলার চিকনমাটি ময়দানপাড়া এলাকায় বসবাস করছেন। সে কক্সবাজার জেলা সদরের উত্তর লরাবাগ শিকদার পাড়ার মৃত মনির আহমেদের ছেলে। ডোমার থানা সূত্রে জানাযায়,
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার সময় এসআই রিমেলের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা, লিটন হোসেন সঙ্গীয় ফোসসহ উক্ত স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ইয়াবাসহ কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা