হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে  ভ্রাম্যমাণ আদালতে  ৫  ব্যক্তি জরিমানা

বগুড়া ধুনটে  ভ্রাম্যমাণ আদালতে  ৫  ব্যক্তি জরিমানা

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার  ধুনটে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে অভিযানে ৫ টি মামলায় মোট ১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন, ধুনট উপজেলা সহকারী (ভূমি)কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি । বৃহস্পতিবার  ২ টার সময় ধুনট থানার পুলিশের সহযোগিতায়  পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সময় মাস্ক ব্যবহার না করায় ৫ ব্যক্তি কে  দন্ড বিধি ১৮৬০ সালের (২৬৯)  ধারায়  ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহযোগিতা করেন।  ধুনট থানার এএসআই আব্দুস সালাম , ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাং বাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ আল রনি সংবাদকর্মীদের জানান , করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় পর্যায়ে সবাই কে বাধ্যতামূলক মাস্ক  পরা নিশ্চিত করতে এ অভিযান আগামী দিনও অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!