
ইকবাল মুন্না: সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত বড়ুয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ই নভেম্বর) দুপুরে সাতকানিয়ার সদর ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে শ্রমিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শ্রমিক সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করইয়ানগরের বড়ুয়া পাড়ার বাবু বড়ুয়ার ছেলে।সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপম দাশ বলেন, সৈকত বড়ুয়া ঘটনার দিন সকাল থেকেই নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকের কাজ করছিলেন। পাশের একটি দোকান থেকে বিদ্যুতের সংযোগ টেনে ওই নির্মাণীধীন ভবনের কাজ চলছিল।
বুধবার দুপুরের দিকে সৈকত বড়ুয়া অসাবধানতাবশত পাশের ভবন থেকে লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়ায় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। স্বজনেরা নিহত সৈকত বড়ুয়ার লাশের ময়নাতদন্ত করাতে আগ্রহী নন। তাই পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই অনুপম দাশ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২