
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক বাবুল মোশাররফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুল মোশাররফের সহধর্মিনী আসমা আখতারী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার ,সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য হীরালাল বাদশা, সদস্য মাসুদ শায়ান, রবিউল হুসাইন, মাহবুবুল ইসলাম সুমন, মাসুম মাহমুদ, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন, আবুল বাশার, মো. কবির হোসেন প্রমুখ। সভায় বাবুল মোশাররফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও