হোম » অপরাধ-দুর্নীতি » ভৈরবে গাঁজাসহ পিকআপ জব্দ।।  আটক ২

ভৈরবে গাঁজাসহ পিকআপ জব্দ।।  আটক ২

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরবে দূর্জয় মোড়  থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। এসময় মাদক পরিবহনের দায়ে ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটককৃতরা হলো- ভৈরব পৌর এলাকার কালিপুরের বিল্লাল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫) ও জগন্নাথ পুর মধ্যপাড়ার মুজিবুর রহমানের ছেলে আনিসুর রহমান (২৩)।

র‍্যাব সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হলে তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে পূর্ব সংবাদের ভিত্তিতে  রংয়ের ঢাকা মেট্টো-ন-১৭-১৪০৩ পিকআপে র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক  ১১ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন এবং আনুমানিক ১১.৫০ ঘটিকায়  ঘটিকার সময় নীল রংয়ের একটি পিকআপ ভ্যান (যার নং ১৭-১৪০৩) তল্লাশী করে পিকআপ ভ্যানের সীটের পিছনে নিচ থেকে ২ বান্ডিলে ১৮কেজি গাঁজা   উদ্ধার করে র‍্যাব।

এসময় শাহিন ও আনিছ কে গ্রেফতার করে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এসময় তাদের নিকট থেকে নগদ ২ হাজার টাকা জব্দ তালিকায় দেখানো হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১০,৪০,০০০ টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার  ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!