
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে করোনা উপসর্গ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর দহপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে আরিফা খাতুন (১৪) বেশ কয়েকদিন যাবৎ জ¦র, সর্দী, কাশীসহ দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ্য ছিলেন।
অবস্থার অবনতি হলে গত ৯ নভেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপালে ভর্তি হয়। ১০ নভেম্বর রাত ১০টায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। এ ব্যাপারে শেরপুর থানার এস আই আলহাজ বলেন ঘটনাস্থলে উপস্থিত হলে পরিবাররের পক্ষ থেকে জানানো হয়েছে কিডনি বস্নক হয়ে আরিফা খাতুনের মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। আরিফা খাতুন কে ১১ নভেম্বর সকালে গ্রামে দাফন করা হয়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার