
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত রোগে ২৪ ঘন্টায় ৪ হাজার হাসেঁর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় উপজেলার গোপালদী পৌর সভার মোল্লার চর গ্রামে মকবুল হোসেন ও মামুনের যৌথ মালিকানাধীন একটি হাসেঁর খামারে এই ঘটনা ঘটে। মড়ক দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় খামারের মালিক মকবুল হোসেন জানান, মামুন আর আমি মিলে বাড়িতে একটি হাসেঁর খামার করি। খামারটিতে আমরা খাকি ক্যামেল জাতের দুই দিনের বাচ্চা হাঁস এনে লালন পালন শুরু করি।
বাচ্চাগুলোর এখন বয়স ২ মাস। তিনি বলেন, গত কয়েক দিন আগে খামারের কয়েকটি হাসঁ মারা যায়। স্বাভাবিকভাবে মারা গেছে বলে আমরা তেমন কোন গুরুত্ব দেয়নি। ওদিকে গত ২৪ ঘন্টায় অজানা এক মড়কে একে একে ৪ হাজার হাসঁ মরে যায়। হাসঁগুলো এই ভাবে মরে যাওয়ায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আড়াইহাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার এ বিষয়ে বলেন, আমরা খবর নিয়ে ব্যবস্থা নিব। তবে বার্ড ফ্লু অথবা ডাক প্লেগ রোগে হাসঁগুলো মারা যেতে পারে বলে তিনি জানান।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার