হোম » প্রধান সংবাদ » বুড়িমারীতে পিটিয়ে হত্যার পর লাশ পুড়ানোর মামলায় আরও ৩জনসহ গ্রেফতার সংখ্যা ৩২জন

বুড়িমারীতে পিটিয়ে হত্যার পর লাশ পুড়ানোর মামলায় আরও ৩জনসহ গ্রেফতার সংখ্যা ৩২জন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পোড়ানোর মামলায় অারও ৩ জনসহ এ পর্যন্ত ৩২জনকে গ্রেফতার করা হয়েছে।

আমলী আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এসব আসামীর মধ্যে ৯জনের রিমান্ড ইতোমধ্যে শেষ হয়েছে তাদেরকেও জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত জানান, রোববার রাতে বুড়িমারী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবুল হোসেন (৪২),

রবিউল ইসলাম (৪৯) ও সুজন মিয়া (২১) কে গ্রেফতার করে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় মোট ৩২জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, রোববার রাতে গ্রেফতারকৃত ৩জনের মধ্যে অাবুল হোসেনের ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!