
রবিউল হাসান লায়ন,জামালপুর: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ বলেন, আমরা হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি। সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টিকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।
আজ শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপা নেতা মোস্তফা আল মাহমুদ আরো বলেন, সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখেন। জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশবাসী।দেশের মানুষ জাতীয় পার্টিকে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে যে কয়টি রাজনৈতিক শক্তি আছে, এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম।
দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আদম সুফিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস ছাত্তার, আনোয়ার হোসেন,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি এডভোকেট আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক কাজী খোকন প্রমূখ।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত থেকে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ ও সদস্য সচিব জাকির হোসেন খান সহ সকলকেই ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার