
রবিউল হাসান লায়ন,জামালপুর: বাংলাদেশ আওয়ামী লীগের ১২নং তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর বয়লার মোড়ে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ও একতা বয়েজ ক্লাবের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়নপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান মিলন,
সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ মাস্টার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম ও ছাত্রলীগ নেতা নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার