
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রচারণায় ব্যস্ত জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুর পক্ষে কয়েক হাজার সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের পাথালিয়া এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দৌড়ঝাপ শুরু করেছেন দলের নীতি নির্ধারকদের দ্বারে দ্বারে। সম্ভাব্য মেয়র প্রার্থী একাধিক থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে আলোচনা এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু।
সম্ভাব্য মেয়র প্রার্থীদের ভক্ত সমর্থকরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে ছানুকে সমর্থন জানিয়ে টানিয়েছেন ব্যানার ও ফেস্টুন। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে পোষ্টার। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে শত শত ব্যানার ফেস্টুনের মাঝে মাঝে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন।
আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুকে দলীয় মনোনয়ন প্রদানের আহবান জানান। আগামী ডিসেম্বরে পৌর নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য মেয়র কাউন্সিলর প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে জামালপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার