হোম » অপরাধ-দুর্নীতি » দাগনভূঞায় ধর্ষণ মামলায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার-২

দাগনভূঞায় ধর্ষণ মামলায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার-২

মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞায় ধর্ষণ মামলার অভিযোগে সাবেক আওয়ামীলীগ নেতা সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৩ টার দিকে আসামীদের গ্রেফতার করা হয়।  আটককৃত আসামীরা হলেন মোঃ করিম উল্ল্যাহ ওরপে ডাঃ করিম মহাজন (৪৮) এবং মোঃ বেলাল হোসেন (৪৬)।
জানাযায়, দাগনভূঞা এক বাসাবাড়িতে জাহানারা বেগম ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস মিম (১৫) সহ বসবাস করে আসছিল। আসামীদের মধ্যে বেলাল হোসেন তাদের নানার বাড়ির সম্পর্কে আত্মীয় হওয়ায় উপভাড়া হিসেবে বাসা ভাড়া দেয়। তারই সুযোগে জাহানারা বেগমের অনুপস্থিততে বেলাল তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। অপরদিকে দ্বিতীয় আসামী করিম মহাজনও তাদের নিকট আত্মীয় হওয়ায় অনেকসময় বাসায় আসাযাওয়া করতো। এরই মাঝে জাহানারা বেগমের মেয়ে মিমকে ৬২ কেজি স্বর্ণের গুপ্তধন, ১টি বাড়ি এবং নগদ ৪০ লক্ষ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে সাবেক এই আওয়ীলীগ নেতা।
আজ বৃহস্পতিবার সকালে দাগনভূঞা থানায় জাহানারা বেগম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীরা উভয়ই দাগনভূঞা উপজেলা বাসিন্দা। তাদের মধ্যে করিম মহাজন  উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর চান মিয়ার মহাজন বাড়ির মোঃ ইশ্রাফিলের ছেলে। আর বেলালা হোসেন ৫ নং ইয়াকুবপুর  ইউনিয়ন শরীফপুরের হাজী আবুল হাসেম কন্ট্রাক্টরের নতুন বাড়ির আবুল হাসেমের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!