
চট্টগ্রাম প্রতিনিধিঃ অরাজনৈতিক সামাজিক সংগঠন লক্ষীপুরা একতা সংঘের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে সংগঠনের নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিটি ও আয়োজক কমিটির মাধ্যমে এই কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কার্যকরী পরিষদে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কেশব তালুকদার এবং দ্বিতীয় মেয়াদে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম বিশ্বাস।
আগামী ২ (দুই) বছর ২০২১-২০২২ সালের জন্য লক্ষীপুরা একতা সংঘের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। সংগঠনের বর্তমান সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ২০১৯-২০২০ সালের আর্থিক প্রতিবেদন ও বিগত সাধারণ সভার কার্য বিবরণী অনুমোদন করা হয়। এ সময় আগামীতে একতা সংঘের কার্যক্রমকে আরো গতিশীল এবং আর্ত মানবতার সেবায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবে বলে নব নির্বাচিত পরিষদের নেতারা ঘোষণা দেন।
নব-গঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি– রাসেল দাশ, সহ সভাপতি –সুমন দাশ, যুগ্ম সাধারন সম্পাদক– রয়েল দাশ,সহ সাধারন সম্পাদক -বিপুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক– শ্রীকান্ত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক-রয়েল দাশ,অর্থ সম্পাদক — শ্রীধাম চৌধুরী,সহ অর্থ সম্পাদক কিরণ তালুকদার, প্রচার সম্পাদক– রাহুল তালুকদার, দপ্তর সম্পাদক –বিপুল তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক– অয়ন তালুকদার, মহিলা সম্পাদিকা– ঐশী দাশ পূজা।
এছাড়াও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন, টিপু দাশ, লক্ষন বিশ্বাস। উল্লেখ্য,লক্ষীপুরা একতা সংঘ একটি অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমূলক ও ক্রীড়া ভিত্তিক সংগঠন। এই সংগঠন এলাকায় নানান উন্নয়নমূলক কার্যক্রম করে থাকেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার