হোম » প্রধান সংবাদ » খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা প্রতিনিধি: খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বৈষয়িক অফিসার এম. এ. কে সাদ জানান, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এমএ বারী সড়কের ১৬ দশমিক ৩২ কাঠার কেডিএ’র প্লটটি আই.ই.বি (প্রকৌশলী সংস্থা) কে বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু ওই প্লটে সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ স্থাপনা তৈরি করা হয়। কেডিএ’র অভিযানে বুলডোজার দিয়ে ওই প্লটের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পরে একই এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পার্শ্ববর্তী অপর একটি প্লটের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) তত্ত্বাবধায়ক৷ প্রকৌশলী ও সিনিয়র বৈষয়িক অফিসার শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর দাস ও বৈষয়িক অফিসার এম এ কে সাদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!