
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ সম্পাদক অমিত কুমার দাস-এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি পরলোকগত অমিত কুমার দাস-এর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী অমিত কুমার দাস আজ (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপর এক শোক-বার্তায় অমিত কুমার দাস-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান শোক জানিয়েছেন। তিনি অমিত কুমার দাস-এর স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার