
এইচ এম কাওসার মাদবারঃ ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ স: কে ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ মাধ্যমে অবমাননা ও ইসলাম বিদ্বেষী আচরণের প্রতিবাদে আমতলী মহিষকাটা বাজারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আসরের নামাজ বাদ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক বিক্ষোভ সমাবেশ পালন করে ইসলামী যুব আন্দোলন ইউনিয়ন শাখা। হাজার হাজার জনতার উপস্থিতিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে মহিষকাটা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে জনতার ব্যানারে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের জনতার অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশ করে।
হাফেজ আল আমিন এর কোরআন তেলোয়াতের মাধ্যমে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভ সমাবেশে ইসলামী যুব আন্দোলন কুকুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা সদর প্রধান অতিথি মুফতি ওমর ফারুক জিহাদী, আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব নাজমুল হাসান সোহেল। যুগান্তর আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম মঞ্জু, ডাঃ মাহফুজুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা শফিউল আলম কালামপুরী,
বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরো বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। সেইসাথে তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। ক্বারী আব্দুর রশিদ এর দোয়া মোনাজাত এ বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার